মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

ছবি সংগৃহীত

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা!
তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

এম.এ. রাজ্জাক,সুনামগঞ্জ
তাহিরপুরে নৌকা ভাড়া বাবদ ৪৪ হাজার টাকা বকেয়া রাখার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে এক ব্যক্তিকে আটকে রেখে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সোমবার এ ঘটনায় নৌকার মাঝি সুজাহর হোসেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা, বকেয়া টাকা আদায় এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সুজাহর হোসেন তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা। তিনি বড়ছড়া এলাকায় শ্রমিক সর্দার হিসেবে কাজ করার পাশাপাশি ভাড়ায় নৌকা চালান। প্রায় তিন-চার মাস আগে এসআই রফিকুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য তার একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দৈনিক (দিন-রাত) ৪ হাজার টাকা ভাড়ায় নিতে চান। এতে রাজি হয়ে সুজাহর হোসেন নৌকাটি রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রাতে দিনে পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়, প্রায় তিন মাস নৌকাটি ব্যবহারের পর ১৪ দিনের ভাড়া বাবদ মোট ৫৬ হাজার টাকা বকেয়া হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ১২ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে মাঝির। পাওনা টাকা চাইলে রফিকুল ইসলাম টাকা দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর থেকে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে বড়ছড়া কয়লাঘাট এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলমের অফিসে সুজাহর হোসেনের বড় ভাই ইকবাল হোসেনকে ডেকে নিয়ে যান এসআই রফিকুল ইসলাম। সেখানে পাওনা টাকা নিয়ে বিরোধের বিষয় উল্লেখ করে ইকবাল হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান তিনি।
একপর্যায়ে ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দুই বছর জেল খাটানোর হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না থাকায় তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। পরে ইকবাল হোসেন মোবাইল ফোনে নবাব মিয়া ও হারুন মিয়াকে ঘটনাস্থলে ডাকেন। অভিযোগ অনুযায়ী, তারা সেখানে এসে নগদ ২০ হাজার টাকা রফিকুল ইসলামকে দেন।

সুজাহর হোসেন অভিযোগ করে বলেন, বিষয়টি কাউকে জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, গত শনিবার দুপুরে সরাসরি পুলিশ সুপার স্যারের সঙ্গে দেখা করে অভিযোগ দিতে চাইলে পুলিশ সুপার বিষয়টি তাহিরপুর থানার ওসিকে দেখতে বলেছেন। ওসি স্যার ওসি তদন্তকে আগামী ৩/৪ তারিখ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে বসে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, ছেলেটি আমাদের মাঝি ছিল। তাকে অনেক আগেই বিদায় করে দিয়েছি। দৈনিকের টাকা দৈনিকই দিয়ে দিয়েছি। বরং তার কাছে আমার আরও সাত হাজার টাকা পাওনা রয়েছে।’ তাকে পুলিশ ক্যাম্পে এসে দেখা করতে বললেও সে এসে দেখা করছে না। কয়লার ডিপো অফিস থেকে বিশ হাজার টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ‘পুলিশ সুপার মহোদয় আমাকে বিষয়টি দেখে দিতে বলেছেন। সে টাকা পাওনা হলে অবশ্যই তাকে টাকা দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী শিমুসহ আটকের চেষ্টা চলছে

১

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

২

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৩

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৪

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৫

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৬

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৭

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৮

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৯

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১০

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১১

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১২

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৩

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৪

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৫

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৬

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৭

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৮

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৯

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

২০