সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৩ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

মিজানুর রহমান বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ ঃঃ

সুনামগঞ্জ জেলার জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোঃ কামরুজ্জামান এবং ফিল্ড কোর্ডিনেটর ত্রিপ্তী দে।

এই উদ্যোগের লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা, যাতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইরা বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

২

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৩

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

৪

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

৫

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

৬

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

৭

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

৮

৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৩

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৪

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

১৫

হবিগঞ্জের তিন উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৬

মৌলভীবাজারের দুই উপজেলায় ১৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৭

সিলেটের তিন উপজেলায় ২১ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৮

সিলেট বিভাগের চার জেলায় ৮৬ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৯

সুনামগঞ্জের চার উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

২০