সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি - আলোর সকাল
তোফাজ্জল ইসলাম, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
১৩ অগাস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কাছে স্বারকলিপি প্রদান

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ ও সম্প্রসারণের দাবিতে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।সংগ্রাম পরিষদের আহ্বায়ক তারেক আল মঈনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়। জেলা প্রশাসক গুরুত্বের সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করে শিগগিরই রেলপথ মন্ত্রীর কাছে তা পাঠানোর আশ্বাস দেন।এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ ও সম্প্রসারণের দাবি যৌক্তিক। সুনামগঞ্জের পর্যটনশিল্পের বিকাশ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কম সময়ে, কম খরচে ও নিরাপদ যাতায়াতের জন্য এ রেলপথ নির্মাণ জরুরি। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রায় ২৭ লাখ মানুষের বসবাস সুনামগঞ্জ জেলায়। ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা হাওর-বাঁওড় পরিবেষ্টিত এ জেলার যোগাযোগব্যবস্থা মূলত সড়ক ও নৌপথনির্ভর। রেল যোগাযোগ না থাকায় জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় হচ্ছে।সংগ্রাম পরিষদের নেতারা বলেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণ করা হলে বৃহত্তর সিলেট ও হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে সুনামগঞ্জের ধান, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য স্বল্প খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাটের চুনাপাথর খনি, নীলাদ্রী, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান ও বারিক টিলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রতিবছর পর্যটকেরা আসেন। রেল যোগাযোগ চালু হলে এসব পর্যটনকেন্দ্রে মানুষের যাতায়াত সহজ হবে এবং পর্যটনশিল্পের ব্যাপক বিকাশের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।সংগ্রাম পরিষদ জানায়, ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিলোমিটার সিলেট-ছাতক রেললাইন থাকলেও দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ফলে সুনামগঞ্জ জেলার মানুষ রেলসেবার সুবিধা থেকে প্রায় বঞ্চিত।

প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক আশিক চৌধুরী, উপদেষ্টা ও জনতা ব্যাংকের জিএম আব্দুল ওয়াদুদ, সদস্যসচিব আবাব মিয়া, মোস্তফা নূর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার চৌধুরী, আমিনুজ্জামান চৌধুরী হুমায়ুন, অ্যাডভোকেট কাজী সেবা, সাদিকুর রহমান, রিয়াজউদ্দিন, অলক রায় ও আবু সাঈদসহ অন্য নেতারা।সংগ্রাম পরিষদের নেতারা বলেন, হাওরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের বিকাশ, পর্যটনশিল্পের সম্প্রসারণ এবং সাধারণ মানুষের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণ এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১১

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১২

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৩

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৫

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৭

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৮

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

২০