“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার সেলিম সাজ্জাদ
১৯ মে ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে টিআরসি নিয়োগ কার্যক্রমের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সরকার ও পুলিশ সদর দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন কিংবা প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে।

জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ময়মনসিংহ জেলার মোট ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে। যোগ্য ও মেধাবী তরুণদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও আধুনিক, দক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

২

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৩

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৪

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৫

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৭

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৮

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৯

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১০

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১১

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১২

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৩

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৪

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৫

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৬

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৭

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৮

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৯

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

২০