জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  - আলোর সকাল
বিশেষ প্রতিনিধিঃ
১১ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

হুমায়ূন কবীর ফরীদি,

জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন আনাস(৩২) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ১০ মে রোজ রবিবার সকাল প্রায় ৯ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বশীল একজন বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের জানালা খুলে দেখতে পান বিদ্যালয় পার্শ্ববর্তী টিনসেট ছাপড়া ঘরে গলায় রশি দেওয়া এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে এই ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর (আলিয়াবাদ) গ্রাম নিবাসী মৃত আজমান আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন আনাস আলী(৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি ও নিহতের পরিবার এর লোকজন জানান, আত্মহত্যাকারী আনাস আলী (৩২) মানসিক ভারসাম্যহীন। বিগত কয়েক বছর যাবত পাগল অবস্থায় ছিল। সে কখনো কখনো নিজ বাড়িতে থাকলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে খাওয়া দাওয়াসহ রাত্রী যাপন করতো।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১০

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১১

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১২

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১৩

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১৪

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৫

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৬

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৭

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৮

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৯

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

২০