ধর্মপাশার কৃতি সন্তান ওমর ফারুক চতুর্থবার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সিলেট
৪ অগাস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশার কৃতি সন্তান ওমর ফারুক চতুর্থবার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান ওমর ফারুক চতুর্থবারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে ধর্মপাশাসহ সুনামগঞ্জ জেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

বর্তমানে তিনি সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ আগস্ট দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ প্রশাসনে দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ওমর ফারুক দায়িত্ব পালনের ক্ষেত্রে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন।

চতুর্থবারের মতো এ সম্মাননা অর্জন করায় ধর্মপাশাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০