ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: সেলিম সাজ্জাদ
৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ (আউটডোর) থেকে মাত্র ১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। অভিযোগ রয়েছে, একটি সেবা পেতে রোগীদের একাধিকবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, প্রথমে টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর ডাক্তারের চেম্বারে প্রবেশের জন্য আবারও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। ডাক্তার দেখানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তৃতীয়বার লাইনে দাঁড়াতে হয়।

পরীক্ষার রিপোর্ট সংগ্রহের জন্য চতুর্থবার এবং সেই রিপোর্ট ডাক্তারকে দেখানোর জন্য পঞ্চমবার লাইনে দাঁড়াতে হয় রোগীদের। এছাড়া, সরকারি ঔষধ নিতে হলে ষষ্ঠবারের মতো লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

রোগীদের অভিযোগ, স্বল্প খরচে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ থাকলেও দীর্ঘ সময়ের অপেক্ষা ও ভোগান্তির কারণে তারা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

এদিকে, ভর্তি রোগীদের ক্ষেত্রেও ভোগান্তি আরও বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত এই সমস্যার সমাধান ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

১০

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

১১

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

১২

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

১৩

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

১৪

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

১৫

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১৬

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১৭

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১৮

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৯

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

২০