সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৪ মে ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান

দেশের সাংবাদিক সমাজের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান। তিনি বর্তমানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-মহাসচিব ও ৬৪ জেলা কমিটি বাস্তবায়ন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা এবং সারাদেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মোঃ আব্দুল মান্নান দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক এই বাংলা, দৈনিক ভোরের সময়, দৈনিক সংগ্রাম প্রতিদিন এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

এছাড়াও তিনি দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যমের বিকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি বাংলাদেশ প্রেস ক্লাব তাহিরপুর উপজেলা শাখা-এর আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা প্রচার প্রকাশনা-এর দায়িত্ব পালনসহ সুনামগঞ্জ মাল্টিমিডিয়া জার্নালিস্ট সংগঠনের প্রচার সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি সিলেট বিভাগীয় প্রেক্লাব-এর সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল সুনামগঞ্জ জেলা মিডিয়া শাখা-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবন ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে মোঃ আব্দুল মান্নান ইতোমধ্যে সাংবাদিক সমাজে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মনে করেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ, আইনি সহায়তা এবং কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

বর্তমানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-মহাসচিব হিসেবে সারাদেশে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১০

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১১

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১২

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৩

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৪

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৫

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৭

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৮

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৯

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০