সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম। - আলোর সকাল
মোঃ সাগর হোসেন, খুলনা।
২১ জুলাই ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম।

২১ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভার শুরুতেই সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত বিগত মাসের কার্য-বিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন। পুলিশ সুপার এসময়ে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আলী হায়দার সেখ-কে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার। কর্ম দক্ষতায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা; সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১০

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

১১

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

১২

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

১৩

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

১৫

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

১৬

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৭

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১৯

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০