সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথরসহ গ্রেফতার-২ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথরসহ গ্রেফতার-২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে অবৈধ পাথর ও পাথরবাহী স্টীল নৌকাসহ ২ জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই বাবুল মিয়া, এএসআই একেএম জিয়াউল হক একদল পুলিশ নিয়ে লোভাছড়ার পাথর চুরি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে লোভাছড়া পাথর কোয়ারী থেকে রাত দেড়টার দিকে অবৈধভাবে নিয়ে আসা ৬০০ ঘনফুট পাথর বুঝাই স্টীল নৌকাসহ জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) ও একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২) কে কানাইঘাট উপজেলার লোভারমুখ এলাকার সুরমা নদীর খেয়াঘাটে আটক করতে সক্ষম হন। আটকৃত ৬০০ ঘনফুট পাথরের জব্দ তালিকা অনুযায়ী আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।পরে আটককৃত ২ জনকে গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় মামলা দায়ের করে পুলিশ।থানার এফআইআর মামলা নং-২২, তারিখ-২৮/০৭/২০২৬ ও জিআর নং-১৩৭/২৬।
আটককৃত ২ আসামীকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১০

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

১১

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

১২

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

১৩

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

১৪

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১৫

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১৬

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১৭

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৮

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২০