পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪নং বড়দল উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল খায়ের সজল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের মহান শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আবুল খায়ের সজল বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ ও মানবসেবার শিক্ষা দেয়। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। নির্বাচিত হলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
সম্ভাব্য এই মেম্বার প্রার্থী ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আল্লাহর উপর ভরসা ও জনগণের আস্থা নিয়েই আমি মানুষের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা পেলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করতে কাজ করবো।”
সবশেষে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশবাসীর কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানান।
মন্তব্য করুন