ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি। - আলোর সকাল
মৌলভীবাজার: প্রতিনিধি
১ জুন ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি।

পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণ। এই চেতনাকে ধারণ করে গরিব, দুস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে কুরবানির মাংস বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

গত ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকায় সংগঠনের স্থায়ী প্রজেক্ট বোরহানাবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে শতাধিক মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহাকে কেন্দ্র করে সমাজের অসচ্ছল মানুষের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক পরিবার আছে, যারা আর্থিক সংকটের কারণে কুরবানির মাংস সংগ্রহ করতে পারে না। তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

কর্মসূচির শুরু থেকেই স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে সুবিধাভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়। অনেকেই এই সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব নাজমুল হোসাইন, কার্যকরী পরিষদের সদস্য মাহবুব রহমান ইয়ামিম, রেদওয়ান আহমদ ছামীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব বলেন, ঈদ শুধু উৎসব নয়, এটি সামর্থ্যবানদের সঙ্গে অসহায় মানুষের হৃদ্যতার বন্ধন দৃঢ় করার একটি উপলক্ষ। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে বৈষম্য অনেকটাই কমে আসবে। কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগের মাধ্যমে মানবতার সেবা করা এবং সেই চেতনাকে বাস্তবায়ন করতেই এই উদ্যোগ।

বক্তারা বলেন, বিআইএস সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগকালীন সহায়তা থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদুল আযহা উপলক্ষে মাংস বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ।

কর্মসূচি শেষে আয়োজকরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও পৌঁছে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

১

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৪

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৫

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

৬

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

৭

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

৮

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

৯

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১০

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১২

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৩

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৪

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৫

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৬

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন

১৭

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে জানলেন বিয়ে

২০