সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক |
১৮ জুন ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

নওগাঁ আদালতে দায়ের হওয়া একটি মানহানি মামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’। সংবাদ প্রকাশের ঘটনায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে সাংবাদিক মহল, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের বিভিন্ন স্তরে উদ্বেগ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলার বাদী নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফিক। আদালতে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম এবং পেশাগত অবস্থান ক্ষুণ্ন হয়েছে। এ অভিযোগে তিনি নওগাঁর মুখ্য আমলি আদালতে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী বলেন, প্রকাশিত সংবাদটি কোনোভাবেই ভিত্তিহীন নয়। দীর্ঘ অনুসন্ধান, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং একাধিক ভুক্তভোগীর বক্তব্য গ্রহণের পরই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, “বাদীর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ, নথিপত্র ও ভুক্তভোগীদের বক্তব্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা যথাযথ যাচাই-বাছাই করেই প্রকাশ করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়, বরং জনস্বার্থ রক্ষার দায়বদ্ধতা থেকেই সংবাদটি প্রকাশিত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সংবিধান মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা ও তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। কোনো অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাপ সৃষ্টি করা হলে তা স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে।”

এম এ মমিন আনসারীর দাবি, “এই মামলাটি প্রকৃতপক্ষে অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের একটি অপচেষ্টা। দুর্নীতি, প্রতারণা, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমকে আইনি হয়রানির মুখে ফেলা হলে ভবিষ্যতে সত্য অনুসন্ধানে নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।”

তিনি বলেন, “আমরা বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আদালতের প্রতি আস্থাশীল। আদালতে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে আমরা বিশ্বাস করি। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা ও হয়রানির প্রবণতা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অবাধ সংবাদপ্রবাহের জন্য উদ্বেগজনক।”

এদিকে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবী মহলের অনেকেই মনে করছেন, জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কারও আপত্তি থাকলে তার জবাব তথ্য ও যুক্তির মাধ্যমে দেওয়া উচিত। সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা যেন সাংবাদিকদের ন্যায়সঙ্গত অনুসন্ধানী কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের সত্যতা এবং প্রকাশিত সংবাদের গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে। তবে এরই মধ্যে মামলাটিকে ঘিরে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

১

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

২

পরানপুরে বিজিবি ক্যাম্পের পাশেই অবৈধ বালু উত্তোলন: নীরব ভূমিকায় প্রশাসন।

৩

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি  প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা।।

৪

মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার

৫

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা –

৬

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

৭

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ 

৮

শেরপুরের গারোপাহাড়ে আটকা শতাধিক বন্যহাতি, নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ

৯

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১০

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১১

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

১৩

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

১৪

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

১৫

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

১৬

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

১৮

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

১৯

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

২০