ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎কুষ্টিয়ার ভেড়ামারায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জুন (সোমবার) ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার জগশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ টিম জগশ্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে তহিদুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তহিদুল ইসলাম উপজেলার জগশ্বর

‎(রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

‎ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

ধর্মপাশায় মা, নবজাতক,শিশু ও কিশোর – কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরীতে “সুশীলন” আয়োজিত উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

১০

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*  

১১

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

১২

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

১৩

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৪

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

১৫

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

১৬

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

১৭

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

১৮

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

১৯

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

২০