তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে কথিত মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামে হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা মাঠে আস্তানা পরিচালনা কমিটি ও পার্শ্ববর্তী ১০টি গ্রামের সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আস্তানা কমিটির সদস্য ফজল মিয়া। বক্তব্য দেন মরম আলী, নুরুল ইসলাম, মধু মিয়া, শহীদ মিয়া, রহিজ মিয়া, খারুল মিয়া, মজিদ মিয়া, আবু হানিফা, হাসান আলীসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, পুরান লাউড় গ্রামের জসিম উদ্দিন আস্তানার মসজিদের ইমাম ও খাদেম হওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, এর আগেও একই ধরনের অভিযোগ প্রচার করা হলেও সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, আলম সাব্বির দীর্ঘ ২২ বছর ধরে হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে করা অভিযোগের নিন্দা জানান এবং মিথ্যা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে একই দিন লাউড়েরগড় ফুটবল ফেডারেশনের উদ্যোগেও ফুটবল মাঠে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০