অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা

যশোরের অভয়নগরে সাংবাদিক আবুল বাশারের ওপর দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশের ওপর সরাসরি আঘাত। এমন হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করা হয়েছে বলে সংগঠনটি মনে করে।

বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অভয়নগরে সাংবাদিক আবুল বাশারের ওপর সংঘটিত বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

সংগঠনটি আরও জানায়, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আহত সাংবাদিক আবুল বাশারের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

বিএসকেপির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য অশনিসংকেত।

সংগঠনটি প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০