দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের সহ-সম্পাদক রোকসানা আক্তার বিএসকেপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্যবিষয়ক সচিব নির্বাচিত - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক |
৪ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের সহ-সম্পাদক রোকসানা আক্তার বিএসকেপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্যবিষয়ক সচিব নির্বাচিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও সাহিত্যবিষয়ক সচিব পদে নির্বাচিত হয়েছেন দৈনিক উর্মিবাংলা প্রতিদিন-এর সহ-সম্পাদক এবং দৈনিক ঢাকা রিপোর্ট-এর সিনিয়র স্টাফ রিপোর্টার রোকসানা আক্তার।

গত ২৪ জুন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নানের সর্বসম্মতিক্রমে তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও সাহিত্যবিষয়ক সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর রোকসানা আক্তার বলেন, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান সাহেবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংগঠনের শিক্ষা, সাহিত্য এবং সাংবাদিক কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চার প্রসারে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

রোকসানা আক্তার শিক্ষা ও সাহিত্যবিষয়ক সচিব নির্বাচিত হওয়ায় বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএসকেপির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০