বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি। - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

​দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালাতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে।
​উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
​ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনটি বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে।
​এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, “মাত্র আটচল্লিশ ঘণ্টার কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।”
​তিনি আরও বলেন, “আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে সফল করেছেন।”
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০