নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন - আলোর সকাল
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
৯ অক্টোবর ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদে অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন তালুকদার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, স্থানীয় এনএম দেলোয়ার নামের ব্যক্তি বহুদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সুশীল ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়ায় এবং অপপ্রচার চালিয়ে মানুষকে মানহানি ও হয়রানি করে আসছেন। এর আগেও তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসির উদ্দিন তালুকদার বলেন, তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি পোল্ট্রি ফিড ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন, গত ৭ অক্টোবর দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকায় “মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ বাণিজ্য : সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করা হলেও সংবাদটির বিষয়বস্তুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি সংবাদ প্রকাশের আগে তাঁর বক্তব্যও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নাসির উদ্দিনের দাবি, তাঁকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাঁর ছবি ব্যবহার করে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। এর ফলে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছকে অবহিত করা হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে এনএম দেলোয়ারকে পত্রিকাটির প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৮ অক্টোবর পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নাসির উদ্দিন তালুকদার বলেন, প্রকাশিত সংবাদের কারণে তাঁর সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে ভবিষ্যতে কারো নাম, ছবি ব্যবহার করে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সকল গণমাধ্যমকর্মীদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল হয়ে পেশাগত কাজে মনোনিবেশ করার অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

২

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৩

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৪

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৫

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৬

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৭

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৮

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৯

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১০

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১১

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১২

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৩

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৪

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৬

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৭

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৮

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৯

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

২০