চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - আলোর সকাল
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
১২ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী পরিবার গঠন এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ।

এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং স্বাবলম্বী পরিবার গঠনে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। কার্যক্রমটি বাস্তবায়নের মাধ্যমে পরিবারভিত্তিক উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

২

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৩

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৪

তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

৫

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

৬

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

৭

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

৯

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১০

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১১

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

১২

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

১৫

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১৬

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

১৭

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১৮

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১৯

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

২০