জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
১২ অক্টোবর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পারিবারিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা ও উদ্বোধন জগন্নাথপুরের ১ নং কলকলিয়া ইউনিয়ন ও ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
” ব্যক্তি নয়, পরিবারই উন্নয়ন এর মূল একক ও ​ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতিনুযায়ী সরকার কর্তৃক ঘোষিত সমাজকল্যাণ মন্ত্রণালয়েরঅধীনস্থ সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১২ ই অক্টোবর রোজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রাণবন্ত সঞ্চালনায় ​ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের ​অবহিতকরণ সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, সদস্য আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, আব্দুল মান্নান, মিটন মিয়া, মনির উদ্দীন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক আজিবুল, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সমাগত ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খলিল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, বিএনপি নেতা আনোয়ারুল হক, আতর আলী, কলকলিয়ে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, সহ-সভাপতি এমদাদ হোসেন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ, ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারী ফিরোজুল হক, রেজাউল হক,এমদাদ হোসেন, সমরাজ আলী, রাহি আলম, রেদুওয়ানুল হক, জেসি বেগম, ফাহমিদা আক্তার সিমা, শামিনুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী -পুরুষ।
সভায় বক্তারা সরকার কর্তৃক দেশব্যাপী শুরু হওয়া নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির নানা দিক এবং সঠিক উপায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত আর্থসামাজিক তথ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, “ফ্যামিলি কার্ডের এই উদ্যোগ তৃণমূলের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। প্রতিটি যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবার যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য তথ্য সংগ্রাহকারীদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি এই কার্যক্রমে জালিয়াতি এড়াতে উপজেলা পর্যায়ে একটি অভিযোগ বক্স খোলার কথা উল্লেখ করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।”ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১২ ই অক্টোবর রোজ সোমবার বিকালে উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম এর পরিচালনায় এই ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাশনোয়াগাও গ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহক কার্যক্রম এর অবহিতকরণ সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহশিন উদ্দিন। আরো বক্তব্য রাখেন,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর উপজেলা সস্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশিদ হারুন, জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মি আনোয়ার হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ দুধু মিয়া,ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক ডাঃ রাজা মিয়া, ইউনিয়ন বিএনপি সদস্য সিরাজুল কালা, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হক টুনু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের নারী- পুরুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

২

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৩

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৪

তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

৫

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

৬

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

৭

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

৯

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১০

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১১

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

১২

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

১৫

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১৬

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

১৭

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১৮

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১৯

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

২০