নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর নওগাঁ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মাকে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন,তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা পরিষদের (সিএ) আল এমরান মাসুদ রানা, আব্দুল কাদের, নূর বক্স মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট ৮ টি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেছিল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর যে উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মান্দা উপজেলার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মান্দার সুনাম বয়ে আনবে।
মন্তব্য করুন