চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৯ মে ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু

দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বন্দরের মাধ্যমে ভারত থেকে পাথরবাহী ট্রাক প্রবেশ করবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

সোমবার বিকেলে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারক নেতাদের মধ্যে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী অনলাইন জুম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উভয় পক্ষ টনপ্রতি পাথরের শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণে একমত হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, নতুন সমঝোতার ফলে মঙ্গলবার (১৯ মে) থেকেই পাথর আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। এর আগে গত ১৭ মে রোববার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর

আমদানি-রফতানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ভারতের মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পাথর আমদানিতে সৃষ্ট জটিলতা নিরসন এবং বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। পরবর্তীতে সোমবার বিকেলের জুম মিটিংয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়।

বৈঠকের শেষ পর্যায়ে অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়নের সরকারি মূল্য টনপ্রতি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৪ ডলার নির্ধারণে সম্মত হয় ভারতীয় রপ্তানিকারকরা। এর ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে।

এর আগে ভারতীয় কর্তৃপক্ষ ১৫ ডলারের নিচে পাথর রফতানিতে অনাগ্রহ দেখায়। অন্যদিকে বাংলাদেশের আমদানিকারকরা ১৩ ডলারের বেশি মূল্যে পাথর আমদানিতে রাজি না হওয়ায় আলোচনা স্থগিত হয়ে যায় এবং সোনামসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ হয়ে পড়ে।

তবে নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ী নেতারা জানান, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে আশা করছেন তারা।

এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিপাকে পড়া শ্রমিকদের মাঝেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা দ্রুত সময়ের মধ্যে পাথরবাহী ট্রাক প্রবেশ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের জন্য আবেদন, সড়কের উপর হাট না বসানোর আহবান  

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

মুন্সিগঞ্জ পঞ্চসারে জনগণকে ঈদের বার্তা বিএনপি নেতা হাবিবুর রহমান।

দেড় মাসেও মেলেনি নিখোঁজ শিশু তাহমিদার সন্ধান, হতাশায় পরিবার

তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক 

তাহিরপুরে গ্রামবাসীর হাতে তিন মাদক কারবারি আটক, উদ্ধার ৫২ পিস ইয়াবা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু

ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু 

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

১০

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১১

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১২

ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল

১৩

সীমান্ত জনপদ দুর্গাপুরে মানুষের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

১৪

মুন্সীগঞ্জ সদর পঞ্চাসার ইউনিউন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পদে লড়তে চান আপন ভূঁইয়া বার্তা 

১৫

তাহিরপুরে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় ৯ আসামি কারাগারে

১৬

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

১৭

জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার

১৮

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

১৯

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

২০