মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১  - আলোর সকাল
মান্দা, নওগাঁ প্রতিনিধি আল-আমিন
২১ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও টিসিবির চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারির অভিযোগে মোঃ উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মোঃ বাবু মন্ডলসহ (৫৬) অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মান্দা উপজেলার ০৬ নং মৈনম ইউনিয়ন এলাকায় দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে পাচার ও কালোবাজারির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযানে নামে। বিকেল আনুমানিক সাড়ে ৬টার সময় মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বাবু মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তার বসতবাড়ির মূল গেট সংলগ্ন একটি টিনশেড রান্নাঘর থেকে মজুতকৃত ভিজিএফের চাল জব্দ করা হয়। পরবর্তীতে আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর সময় সন্ধ্যা ৬:০৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মন্ডলের বাড়ির দিকে আসা একটি ভ্যান আটক করে পুলিশ। বাবু মন্ডলের বাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে জনৈক মোঃ আইয়ুব আলীর দোকানের সামনে পাকা রাস্তায় ভ্যানটি থামিয়ে চালক উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন যে, তিনি টিসিবির সরকারি চাল সংগ্রহ করে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবু মন্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। অভিযানকালে পুলিশ সর্বমোট ৯০০ কেজি সরকারি বরাদ্দের চাল জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত উজ্জল সাকিদার, পলাতক আসামি বাবু মন্ডল এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন একে অপরের সহযোগিতায় অবৈধভাবে সরকারি চাল মজুত করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় অপরাধের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল হোতা বাবু মন্ডলসহ বেশ কয়েকজন পলাতক রয়েছে। কালোবাজারি ও সরকারি চাল চুরির সাথে জড়িত পলাতক সকল আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০