ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নিরাপত্তার চাদরে অনুষ্ঠানস্থল, মাঠে ডিবি পুলিশের বিশেষ টিম - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: সেলিম সাজ্জাদ
২২ মে ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নিরাপত্তার চাদরে অনুষ্ঠানস্থল, মাঠে ডিবি পুলিশের বিশেষ টিম

আগামী ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন উপলক্ষে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সুপার কামরুল হাসান-এর সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের সদস্যরা মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, জনসমাগমস্থল এবং অনুষ্ঠানস্থলকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ডিবি পুলিশের কর্মকর্তা মাহাবুবুল হক ও সাজ্জাদ রোমনের তত্ত্বাবধানে একাধিক টিম দায়িত্ব পালন করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে কয়েকগুণ।

এদিকে জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১০

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১১

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১২

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৩

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৪

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৫

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৬

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৭

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৮

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৯

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

২০