শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্হ ৮৪ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের সামনের মাঠে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন,যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,সদস্য আশিক হাসান ,পৌর ছাত্রদলের আহ্বায়ক , শুভন শাহরিয়ারাফি, সদস্য সচিব জাকির খান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন