অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
৯ জুন ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

কক্সবাজার জেলার চকরিয়া থানায় দায়েরকৃত একটি মানব পাচার মামলার অপহৃত ৫ জন শিশু-কিশোরকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে চকরিয়া থানায় একটি মানব পাচার মামলা রুজু করা হয়। মামলার আবেদন পাওয়ার পরপরই টেকনাফ মডেল থানার একটি চৌকস পুলিশ দল দ্রুত তদন্ত ও অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অপহৃত ৫ জন শিশু-কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়। মামলাটি রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশু-কিশোরদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে টেকনাফ মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মানব পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিশু-কিশোরদের উদ্ধার করায় টেকনাফ মডেল থানার এই সাফল্য স্থানীয় জনমনে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

১০

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১১

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১২

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৪

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৫

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৬

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৭

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৮

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৯

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

২০