হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা ও ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
”ব্যক্তি নয়, পরিবারই উন্নয়ন এর মূল একক ও ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতিনুযায়ী সরকার কর্তৃক ঘোষিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩১ শে নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মহসিন উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন,জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌঃ,জগন্নাথপুর পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন মিঠু সহ আরো অনেকে। পরিশেষে প্রশিক্ষনার্থীদের মাঝে তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত ট্যাব বিতরণ করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ ছিলেন।
মন্তব্য করুন