টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের প্রতিবন্ধী বাবা-মায়ের শেষ ভরসা হারিয়ে পাকুরিয়াজুড়ে শোকের মাতম - আলোর সকাল
মান্দা, নওগাঁ প্রতিনিধি আল-আমিন
২৭ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের প্রতিবন্ধী বাবা-মায়ের শেষ ভরসা হারিয়ে পাকুরিয়াজুড়ে শোকের মাতম

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তছনছ করে দিল নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া নিচপাড়া গ্রামের একটি অসহায় পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ। টাঙ্গাইলে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সহোদর—মাইনুল ইসলাম (২৭) ও গিয়াসউদ্দিন (২২)। তাদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই ভাই ছিলেন প্রতিবন্ধী বাবা আব্দুর রশিদ ও মা জাইরুন বেগমের একমাত্র ভরসা। ভাঙারি, পুরোনো মোবাইল ও চুল কেনাবেচার পাশাপাশি প্লাস্টিক ও কসমেটিকস সামগ্রী বিক্রি করে কোনোভাবে চলছিল তাদের সংসার। অভাবের মাঝেও পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা ছিল দুই ভাইয়ের। কিন্তু এক নির্মম দুর্ঘটনা সবকিছু শেষ করে দিল।

মাইনুল ইসলামের পরিবারে রয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও সাত বছরের এক শিশুপুত্র। স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

অন্যদিকে ছোট ভাই গিয়াসউদ্দিনের সামনে ছিল নতুন জীবনের স্বপ্ন। আসন্ন ঈদেই তার বিয়ের কথা ছিল। পাত্রী দেখা ও বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। কিন্তু বিয়ের আনন্দের বদলে এখন সেই পরিবারে বইছে শোকের মাতম।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, নিজস্ব কোনো জমি না থাকায় সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে দুই ভাইকে। প্রতিবন্ধী বাবা-মা এখন দিশেহারা। যাদের কাঁধে ভর করে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন, সেই দুই সন্তানই আজ চিরদিনের জন্য নিথর।

এলাকাবাসীর মুখে এখন একটাই প্রশ্ন—

এই অসহায় পরিবারটির দায়িত্ব কে নেবে?

অনাগত সন্তান ও অবুঝ শিশুটির ভবিষ্যৎ কী হবে?

নিহতদের রেখে যাওয়া ঋণের বোঝাই বা কীভাবে সামলাবে পরিবারটি?

একটি দুর্ঘটনা শুধু দুই ভাইয়ের প্রাণই কেড়ে নেয়নি, ধ্বংস করে দিয়েছে একটি পরিবারের পুরো ভবিষ্যৎ। পাকুরিয়া নিচপাড়ার আকাশ-বাতাস আজও যেন সেই বুকফাটা কান্নার সাক্ষী হয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১১

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১২

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৩

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৪

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৫

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৬

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৭

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৮

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

১৯

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০