মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাতকুরা গ্রামের সামনের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় রাহেলা আক্তার (বয়স্ক) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁকে কয়েক দফা চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অভিযোগ উঠেছে, ঢাকায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর আহত নারীকে একা ফেলে মোটরসাইকেলচালক ইয়াসিন তালুকদার ও তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর আনুমানিক দুপুর ১২টার দিকে পাতকুরা গ্রামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইয়াসিন তালুকদার রাহেলা আক্তারকে ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে। এতে ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাঁর মাথা, পেট, কান, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ এবং বমি হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্রামবাসীর চাপের মুখে ইয়াসিন তালুকদার আহত নারীকে প্রথমে চামরদানী নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ধর্মপাশায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করেন। ময়মনসিংহে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আহত নারীকে ঢাকায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর তাঁর গুরুতর অবস্থার কথা শুনে মোটরসাইকেলচালক ইয়াসিন তালুকদার ও তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি তাঁকে একা রেখে চলে যান। এতে আহত নারীর চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সড়ক দুর্ঘটনায় কাউকে আহত করার পর আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করার পরিবর্তে তাঁকে অসহায় অবস্থায় ফেলে চলে যাওয়ার অভিযোগ কতটা মানবিক ও দায়িত্বশীল আচরণ—তা নিয়েও আলোচনা চলছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি আহত রাহেলা আক্তারের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

সূত্র: নিজস্ব প্রতিবেদক 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ।

১

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

২

শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে,

৩

ছাতকের গোবিন্দগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন

৪

মানবতার সেবায় নিবেদিত অ্যাডভোকেট শাহানাজ জামান, জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম.এ আরিফ চৌধুরী 

৫

তাহিরপুরের পাতারগাঁও ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা, টোল আদায় করলে কঠোর ব্যবস্থা

৬

তাহিরপুরে এইচএসসিতে পাসের হার ৫১.৬৩%, আলিমে ৬৫.৩১%

৭

ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ কমিটির অফিস ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, প্রতিবাদে ৫ শতাধিক শ্রমিকের বিক্ষোভ

৮

আইন আছে, প্রয়োগ নেই: দিনাজপুরের ১৩ উপজেলায় অবাধে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ

৯

ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত

১০

শেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ জনের বেশি

১১

খেলাধুলা ও সামাজিক উদ্যোগে মনোযোগী চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব

১২

ভেড়ামারায় কাজে আসছে না নবনির্মিত বাজারের শেড, অপচয় হচ্ছে সরকারি অর্থ

১৩

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ

১৫

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

১৬

ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা

১৭

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

১৮

মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু।

১৯

শেরপুরে বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ যোগ্য প্রার্থী প্রয়োজন মনে করেন এলাকাবাসী, 

২০