সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল। - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নগরীর জেলরোড ইউনিট ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার বিকেলে নগরীর জেলরোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আহমেদুল হক রাহাত, জাওয়াদ চৌধুরী, মাজেদ আহমেদ প্রভাত এবং নাঈম আহমেদের যৌথ নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী ঈদগাহ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের কথিত সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ ও তার দোসররা চক্রান্ত করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।” যেকোনো ধরনের সহিংসতা ও অপতৎপরতা রুখে দিতে রাজপথে ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

১

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

২

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

৩

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৪

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৭

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৮

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৯

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১০

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০