রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

 

সিলেটের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার (৯ আগস্ট) ভোর ৪টা ৩৬ মিনিটে নগরীর মাছুদিঘীরপাড়স্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রোববার দুপুরে নগরীর চালিবন্দর শ্মশানঘাটে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত সৈনিক। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পরও তিনি দেশ ও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজ এলাকার মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ও সমাজসচেতন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবীন্দ্র চন্দ সিলেট জেলা বারের আইনজীবী রতন চন্দের পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাসভবনে ছুটে যান। পরে তাঁর মরদেহ চালিবন্দর শ্মশানঘাটে নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দের প্রয়াণে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ আইনজীবী সমাজে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ এবং শেষকৃত্য সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। দেশের স্বাধীনতার জন্য তাঁর অবদান ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সিলেটবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০