তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে আক্তার মিয়া ও তার মেয়ে সাবিকুন্নাহারকে আসামি করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর সকালে সাবিকুন্নাহার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আক্তার মিয়া আদালতে হাজির হননি।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে তাহিরপুর থানাধীন উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী সাকিনের গোলহাটি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসআই সাব্বির আহসানের নেতৃত্বে ডিবির একটি দল একটি বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফুচকা জব্দ করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। স্থানীয় বাজারে প্রতি কেজি ৩৫০ টাকা হিসাবে জব্দকৃত ফুচকার আনুমানিক মূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০) ও আল আমিন (৪০)-এর নাম উল্লেখ করে মামলা করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ওই অজ্ঞাতনামা আসামিদের মধ্যে আক্তার মিয়া ও তার মেয়ে সাবিকুন্নাহারকে আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মেয়ের জামিন নামঞ্জুর, আদালতে যাননি আক্তার

মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ৪ অক্টোবর সকালে সাবিকুন্নাহার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মামলার আরেক আসামি আক্তার মিয়া ওই দিন আদালতে হাজির হননি।

এ বিষয়ে আক্তার মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার মেয়ের আদালতে হাজিরা ও জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমার মেয়ে সাবিকুন্নাহার এই মামলার আসামি। সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিল। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে আমি এই মামলার আসামি নই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

১

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

২

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

৩

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৪

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৭

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৮

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৯

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১০

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০