তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকা থেকে আরাফাত (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত রবিবার রাত আনুমানিক ১০টার দিকে বাসা থেকে ননাই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আরাফাত রবিবার রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের বাসা থেকে ফুচকা খেতে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
নিখোঁজ আরাফাতের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: মোঃ নজরুল ইসলাম, মোবাইল: +880 1714-782080
আরাফাতের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
মন্তব্য করুন