পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
২৯ জুন ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে

গণমাধ্যম হচ্ছে সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম। তাই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

বাংলাদেশে মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর মাসিক ভার্চুয়াল মিটিং এ রবিবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ বলেন -“গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক “শিবলী সাদিক খান” বলেন -“দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সংগঠন এর সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন -“গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।” পাশাপাশি সংগঠনগুলোকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা হিসেবে তৈরি করা উচিত, সোহাগ আরেফিন আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে সত্য প্রকাশে কোনও বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন করে জনগণের কথা বলতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর থানার ওসিকে বদলি, দিরাই সার্কেল অফিসে পদায়ন

চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন

কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা 

মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও জাতীয় শিক্ষা পদক বিজয়ীদের সম্মাননা

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে

তুরাগে মরদেহ উদ্ধারের গুজব ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। 

হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ৪ জনের নামে মিথ্যা মামলা; তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন -বিএমইউজে

সুনামগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ: মানববন্ধন, তদন্তের দাবি। 

১০

বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১১

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১২

ধর্মপাশায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

১৩

তাহেরপুর কলেজ– Student group কে “রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের” পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান

১৪

দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে আটক।

১৫

মান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

১৬

এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

১৭

বাগমারা’য় চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

১৮

জগন্নাথপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন

১৯

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান।

২০