মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত ১ আহত ১  - আলোর সকাল
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মুক্তার হোসেন গোলাপ
২৭ মে ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত ১ আহত ১ 

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকটে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে সাইদুর রহমান (৩০) নামে এক জেলে অজ্ঞাতনামা মুখোশধারীদের হাতে খুন হয়। নিহত সাইদুর রহমান গোবদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের ফুল মিয়ার পুত্র। জানা যায়, বুধবার ২৭ শে মে রাত আনুমানিক ২:৩০ মিনিটে সময় গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের সাইদুর (৩০) ও তার ভাই আনিসুর (২৭) বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যায়। এমন সময় মুখোশ পড়া অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাইদুর ও আনিসুর কে মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদের কে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়। পরে মুখোশধারী ব্যাক্তিরা নিহত সাইদুর কে হাত পা বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে তৎক্ষনাৎ সাইদুর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত আনিসুর মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান,সাইদুরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডাক্তারের ভাষ্যমতে ,নিহত সাইদুরের ফুসফুসের উপরের অংশে আঘাতের ফলে সে মারা যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

২

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৩

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

৪

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

৫

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

৭

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

৮

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

৯

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১০

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১১

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১২

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৩

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

১৪

মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরুর ঘোষণা ইজারাদারের, নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও

১৫

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৬

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

১৭

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

১৮

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

১৯

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

২০