চার প্রশিক্ষিত বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনায় আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী পৌর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করতে হবে।
কর্মশালা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত চারজন বেকার যুবকের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুন