জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম। - আলোর সকাল
রোকসানা পারভিন, খুলনা
৭ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম।

ছবি সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক বরাদ্দের আগেই এই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুস সুবহান মোল্লা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা।

সরেজমিনে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—আব্দুস সুবহান মোল্লা। এলাকার তরুণ, যুবক থেকে শুরু করে প্রবীণ ভোটাররা এবার একজোট হয়েছেন তাকে মেম্বার নির্বাচিত করার জন্য।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আব্দুস সুবহান মোল্লা দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। করোনাকালীন সংকট কিংবা যেকোনো সামাজিক সমস্যায় তাকে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে দেখা গেছে। এলাকাবাসীর দাবি, ৮ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই।

৮ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি বিপদে-আপদে আমাদের খোঁজ রাখবেন। আব্দুস সুবহান মোল্লা আমাদের সেই আস্থার জায়গা। তাই এবার আমরা সবাই জোট বেঁধেছি তাকে মেম্বার হিসেবে জয়যুক্ত করার জন্য।”

নিজের জনপ্রিয়তার বিষয়ে জানতে চাইলে মেম্বার পদপ্রার্থী আব্দুস সুবহান মোল্লা বলেন, “আমি পদের লোভে নয়, সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে নেমেছি। ৮ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে যেভাবে ভালোবেসে বুকে টেনে নিয়েছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

নির্বাচনী মাঠের বর্তমান সমীকরণ বিশ্লেষণে দেখা যাচ্ছে, দিন দিন আব্দুস সুবহান মোল্লার জনসমর্থন যেভাবে বাড়ছে, তাতে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের

২

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

৩

রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর 

৪

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকে অশান্তির ঝড় :

৫

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু—মৃতদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

৭

মুন্সিগঞ্জে ৫ম তলা ভবনে আগুন নির্বাপণ করলো ফায়ার সার্ভিস।

৮

জগন্নাথপুরে য়ুবদল নেতা শামীম এর পিতার মৃত্যুতে উপজেলা যুবদলের শোক প্রকাশ 

৯

তাহিরপুরে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, একটি বাড়িতে অগ্নিসংযোগ; আহত অন্তত ২০

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১১

আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

১২

জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম।

১৩

মৌলভীবাজারে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১৫

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

১৬

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

১৭

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

১৮

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

১৯

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

২০