সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার ওয়াশ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের পৃথক অভিযানে এসব ঘটনা ঘটে।

ডিএনসি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিশ্বম্ভরপুর থানাধীন বাঘমারা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি হরিমন রবিদাসের দখলীয় বসতঘর থেকে ৬ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

এ ঘটনায় হরিমন রবিদাস (৩২), পিতা মৃত লালমন রবিদাস, মাতা প্রাণমতি রবিদাস, বাঘমারা, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ—তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় বিশ্বম্ভরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

অন্যদিকে, একই দিন সুনামগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. মামুন (২৯) নামে এক যুবককে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক মামুন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া আমপাড়া এলাকার এনামুল হকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের পর ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মামুনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

ডিএনসি সূত্র জানিয়েছে, মাদকের বিস্তার রোধে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের

২

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

৩

রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর 

৪

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকে অশান্তির ঝড় :

৫

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু—মৃতদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

৭

মুন্সিগঞ্জে ৫ম তলা ভবনে আগুন নির্বাপণ করলো ফায়ার সার্ভিস।

৮

জগন্নাথপুরে য়ুবদল নেতা শামীম এর পিতার মৃত্যুতে উপজেলা যুবদলের শোক প্রকাশ 

৯

তাহিরপুরে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, একটি বাড়িতে অগ্নিসংযোগ; আহত অন্তত ২০

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১১

আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

১২

জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম।

১৩

মৌলভীবাজারে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১৫

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

১৬

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

১৭

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

১৮

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

১৯

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

২০