বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ- আলোর সকাল
মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ–

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের গাছচাপড়ী নুর ইসলাম সুপার মার্কেটে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিবেদিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ ইমরান হোসেন। তাঁর সঙ্গে আরও দুইজন চিকিৎসাকর্মী অংশ নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেন, শেখ শামীম বিন আমীর, আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং বড়ধুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।

তিনি জানান, বড়ধুল ইউনিয়ন একটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের জন্য বেলকুচি উপজেলা সদরে যেতে অনেক সময় ও কষ্টের সম্মুখীন হতে হয়। ফলে স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ শেখ শামীম বিন আমীর বলেন, পর্যায়ক্রমে প্রায় ২ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া ৬নং বড়ধুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরের কাছেই চিকিৎসাসেবা পেতে পারেন।

শেখ শামীম বিন আমীর বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বড়ধুল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ফলে চরাঞ্চলের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে বলে মত প্রকাশ করেছেন।

মানবতার ডাকে, স্বাস্থ্যসেবায় মানুষের পাশে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০