মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত; বিভিন্ন সংগঠনের নিন্দা - আলোর সকাল
মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন, কিশোরগঞ্জ
২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত; বিভিন্ন সংগঠনের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের জেরে দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয় জেলে সাইদুল হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক আইডি থেকে ‘মাদক, চোর-ডাকাত, সন্ত্রাস প্রতিকার: চেয়ারম্যান প্রার্থীদের করণীয় কী?’ শীর্ষক একটি লাইভ ভিডিও প্রচার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর একদল স্থানীয় সন্ত্রাসী তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ধলাই-বগাদিয়া বাজারে গেলে আজাহার ও আইয়ুব রেজা চৌধুরীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ওমর ফারুক বলেন, “পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে হয়তো আমি বেঁচে ফিরতে পারতাম না। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক মফস্বল ইউনিয়ন, **বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)**সহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরের গর্ব শরিফ মিয়া, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

১

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর

২

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

৩

কিশোরগঞ্জ মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র, সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

৪

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

৫

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৬

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

৭

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৮

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৯

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১০

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

১২

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

১৩

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

১৪

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১৫

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১৬

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৮

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৯

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

২০