সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের কৃতী সন্তান ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বাধীন, ২০০৭ সালে বাংলাদেশ সরকারের নিবন্ধিত জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে সাংবাদিক মহল, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
মোঃ শফিকুল ইসলাম স্বাধীন ২০১৩ সালে সাংবাদিকতা পেশায় যাত্রা শুরু করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সীমান্তাঞ্চল, হাওর এলাকার জনদুর্ভোগ, শিক্ষা, সামাজিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর বিভিন্ন কার্যক্রমেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর দায়িত্ব ও কর্মপরিধি আরও বিস্তৃত হয়েছে। এ উপলক্ষে দৈনিক আলোর সকাল পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় আলোর সকাল পরিবার জানায়, শফিকুল ইসলাম স্বাধীনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং তাহিরপুর ও সুনামগঞ্জের সাংবাদিক সমাজের জন্যও গর্বের। তাঁর অভিজ্ঞতা, সততা ও কর্মনিষ্ঠা সাংবাদিক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শফিকুল ইসলাম স্বাধীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে দৈনিক আলোর সকাল পরিবার।
দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোঃ আঃ মান্নান এর স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায়, আজ সকালে শুক্রবার ২৬ জুন, এ স্বাক্ষরিত বার্তায় এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, সুনামগঞ্জ প্রতিনিধি একুশে টিভির সাংবাদিক, আব্দুস সালাম, বিকাল বার্তা পত্রিকার, বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি মোঃ শুকুর আলী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মোঃ মিজানুর রহমান, সুনাম কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তনয় কান্তি পিন্টু, কালের কন্ঠ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি, আলা-আমিন সালমান, মুক্তিযোদ্ধা সন্তান দৈনিক পরিক্রমা বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, ছাতক উপজেলার সাংবাদিক, অজিত কুমার দাস, মোঃ জাকারিয়া, হাকিম ফারুক আহমেদ রোমান ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান প্রমুখ।
মন্তব্য করুন