বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ - আলোর সকাল
বরগুনা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রবিবার (২৮ জুন) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের সুফল গ্রহণের পরামর্শ দেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, বরগুনার প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, কৃষি ও ফল উৎপাদনের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা কৃষকদের উদ্দেশে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রবীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ এবং ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর ফল খাওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুধীজন, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় নানা জাতের মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবা ও কার্যক্রম প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখে ফল চাষ, সংরক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন।

আয়োজকরা জানান, এ ধরনের ফল মেলা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে মরদেহ উদ্ধারের গুজব ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। 

হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ৪ জনের নামে মিথ্যা মামলা; তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন -বিএমইউজে

সুনামগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ: মানববন্ধন, তদন্তের দাবি। 

বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

ধর্মপাশায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

তাহেরপুর কলেজ– Student group কে “রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের” পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান

দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে আটক।

মান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

১০

এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

১১

বাগমারা’য় চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

১২

জগন্নাথপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন

১৩

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান।

১৪

দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব

১৫

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

১৬

নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

১৭

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্টিত। সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র

১৮

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

১৯

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

২০