মুন্সিগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৮ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল

রিয়াদ হোসেন,মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার সংবাদ আসে।

খবর পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন নদীতে অভিযান পরিচালনা করেন ডুবুরিরা।

এরপর আজ ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা পুনরায় উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত মো. আলমগীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। তাঁর বয়স ছিল ৪৬ বছর।

উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনগণ ও সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে নদীতে জেলের জালে নৌকাসহ আটকা পড়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

১

মধ্যনগরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩৪ জন

২

৩

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ

৪

বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ

৫

মুন্সিগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল

৬

এলাকার উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ৭নং ওয়ার্ডে হাদিরুজ্জামানের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

৭

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

৮

বাদাঘাটে মোল্লাপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ

৯

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

১০

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

১১

লোহাগড়ায় জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে ওসি শরিফুল ইসলাম

১২

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

১৩

নতুন বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা, আহত ৩; ফুটপাত-ড্রেন নির্মাণে জটিলতা

১৪

অতীতের আক্ষেপ তুলে ধরে উঠান বৈঠকে আবেগাপ্লুত হযরত আলী, নতুন করে চাইলেন মানুষের আস্থা ও সহযোগিতা

১৫

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১৬

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

১৭

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

১৮

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

১৯

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

২০