অপরাধ দমনে অনন্য অবদান: নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই মোশারফ হোসেন - আলোর সকাল
নেত্রকোণা প্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার। 
২১ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে অনন্য অবদান: নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই মোশারফ হোসেন

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি হিসেবে নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার সুদক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা এসআই মোঃ মোশারফ হোসেন। গত এপ্রিল-২০২৬ মাসের জেলা পুলিশের কর্মমূল্যায়নে তিনি এই গৌরবমন্ডিত সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার (২০ মে) নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সর্বসম্মত মূল্যায়নে এসআই মোশারফ হোসেনকে মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর এই অর্জন নেত্রকোণা মডেল থানা তথা পুরো জেলা পুলিশের গৌরব ও অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। সম্মাননা গ্রহণকালে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড মূল্যায়ন করে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন কর্মকর্তা ও ফোর্স সদস্যকেও পুরস্কৃত করা হয়।

এর আগে, সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স মাঠে এক জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলার সকল ইউনিটের সদস্যদের কল্যাণ ও পেশাগত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ মোশারফ হোসেন জানান, এই সম্মাননা তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এই অর্জনের জন্য পুলিশ সুপার মহোদয়সহ নেত্রকোণা মডেল থানার সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০