আইজিপি ব্যাজ পেলেন সিলেটের সুবানিঘাট ফাঁড়ির আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী - আলোর সকাল
মফিজুর রহমান নাহিদ
১৪ মে ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইজিপি ব্যাজ পেলেন সিলেটের সুবানিঘাট ফাঁড়ির আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী

আইজিপি ব্যাজ পেলেন সিলেটের সুবানিঘাট ফাঁড়ির আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে অসামান্য অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেম্প্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ তথা ‘আইজিপি ব্যাজ’ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি মডেল থানার সুবানিঘাট ফাঁড়ি তদন্ত কেন্দ্রের আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী।

বাংলাদেশ পুলিশের এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিশ সদস্যদের সাহসিকতা, নিষ্ঠা ও জনবান্ধব সেবার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইজিপি ব্যাজের মতো সম্মানজনক স্বীকৃতির জন্য আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। তাদের ছাড়া এই পথচলা সহজ হতো না।”

ভবিষ্যতের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমি যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারি।”

পুলিশ কর্মকর্তাদের মতে, এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০