আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক - আলোর সকাল
কেএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

‎‎সুনামগঞ্জের আদালতে জাল জন্ম নিবন্ধন দাখিল করে শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২ বছরের এক যুবক। আর সেটি ফুটে উঠে  তাহিরপুর থানা কর্তৃক আদালতে পাঠানো একটি প্রতিবেদনে। যেখানে ২২ বছরের যুবককে শিশু উল্লেখ্য করে প্রতিবেদনে বলা হয়েছে। অথচ সেই শিশুটির আসল তথ্য গোপন করা হয়েছে। যা দৈনিক সকালের সময় পত্রিকা অনুসঁন্ধানে বেড়িয়ে আসে বিচিত্র এক চিত্র? জানা যায় আদালতে দাখিল কৃত শিশুর ১টি জাতীয় ভোটার আইডি রয়েছে। যার জাতীয় পরিচয় পত্র নং-(৯০০৪৮২২১০০৬৭) নাম: অলক ব্রহ্ম, পিতা:প্রদীপ চন্দ্র ব্রহ্ম, মাতা: অঞ্জনা পাল,জন্ম তারিখ ১জানুয়ারী ২০০৫ইং, ঠিকানা তেলি গাঁও,তাহিরপুর সুনামগঞ্জ। যা হিসাব করলে বয়স হয় প্রায় ২২ বছর। এছাড়াও তার একটি জন্ম নিবন্ধন ও রয়েছে যা সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা দেখিয়ে সুনামগঞ্জ পৌরসভা থেকে বয়স কমিয়ে নেওয়া হয়েছে যেখানে বয়স দেখানো হয়েছে জন্ম তারিখ ১৮ই মে ২০০৯ইং যার বর্তমান বয়স আনুমানিক ১৬ বছর অর্থাৎ শিশু। যার অনলাইন জন্ম নিবন্ধন নং-(২০০৯৯০২৬০০৫০৮২৮৩২) যা আদালতে দাখিল করে শিশু সেজে জামিন নেয় ঐ প্রতারক। অন্য দিকে সঠিক তদন্ত না করেই তাহিরপুর থানার (মোহাম্মদ আলী) বিপি- ৮৭০৭১১০০৫৫ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তাহিরপুর থানা, সুনামগঞ্জ। তিনি আসামি পক্ষের কথায় ভোটার আইডির তথ্য গোপন করে প্রতিবেদনে বারবার শিশু উল্লেখ করে জামিন পাওয়ার রাস্তা তৈরি করে দেন প্রতারক অলক ব্রহ্ম ওরফে শিশু পুলক ব্রহ্মকে? সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী প্রতিবেদনে উল্লেখ করেন।

‎বরাবর,বিজ্ঞ শিশু আদালত,সুনামগঞ্জ।মাধ্যমে: কোর্ট পুলিশ পরিদর্শক সদর কোর্ট সুনামগঞ্জ।বিয়ষ: আসামী কোর্টে সোপর্দ করন প্রসঙ্গে। সূত্র: তাহিরপুর থানার এফআইআর নং-২৪, তারিখ-২৫ জুলাই ২০২৬ জি আর-২০০/২০২৬ ইং ধারা-৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ (২)/৩৪ পেনাল কোড। জনাব,যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রহ্ম (১৭), পিতা-প্রদীপ চন্দ্র ব্রহ্ম ওরফে প্রদীপ ব্রহ্ম, সাং-তেলীগাঁও, ইউনিয়ন-০১নং শ্রীপুর উত্তর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে উপযুক্ত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়া এই প্রতিবেদন দাখিল করিতেছি যে, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রম্ম (১৭)-কে ২৬/০৭/২০২৬ ইং তারিখ রাত্রি ০১:৩০ ঘটিকায় তেলীগাঁও সাকিনস্থ তাহার বসত বাড়ি থেকে আটক করা হয়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রহ্ম ওরফে অলক ব্রম্ম (১৭)-কে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় বাদী তাহার প্রতিবেশী। ঘটনার তারিখ ও সময়ে গত ২৩/০৭/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রহ্ম (১৭) ও তাহার পিতা বাদীর বসত ঘরে গিয়া বাদীকে মারপিট করে বলিয়া জানায়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রম্ম (১৭)-কে জিজ্ঞাসাবাদে ও সাক্ষ্য প্রমাণে প্রকাশ পায় যে, গত ২৩/০৭/২০২৬ ইং বিকাল অনমান ১৭০০০ ঘটিকায় সময় বাদী তাহার বসত ঘরে পল্লী বিদ্যুৎ এর ওয়ারিং এর কাজ করা অবস্থায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রম্ম (১৭) ও তাহার পিতা প্রদীপ চন্দ্র ব্রম্ম ওরফে প্রদীপ ব্রহ্ম লোহার রড, কাঠের রুইল হাতে নিয়া বাদীর বসত ঘরে অনধিকার প্রবেশ করতঃ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রম্ম (১৭) তাহার হাতে থাকা লোহার রড দিয়া প্রাণ নাশের উদ্দেশ্যে বাদীর মাথার বাম সাইটে বারি মারিয়া নিলা, ফোলা জখম করে। বাদীর শোর চিৎকার শুনিয়া আশপাশের থাকা লোকজন সহ মানিত সাক্ষীগণ দৌড়াইয়া বাদীর বসত ঘরে আগাইয়া আসিলে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রম্ম (১৭) ও তাহার পিতা প্রদীপ চন্দ্র ব্রম্ম ওরফে প্রদীপ ব্রহ্ম সময় সুযোগমত বাদীকে পাইলে খুন করিবে বলিয়া সকলের সম্মুখে প্রকাশ্যে হুমকি দিয়া বাদীর ঘর থেকে চলে যায়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রহ্ম (১৭)-কে আসামী প্রদীপ চন্দ্র ব্রম্ম ওরফে প্রদীপ ব্রহ্ম এর অবস্থান ও অজ্ঞাতনামা ২/৩ জনের নাম ঠিকানা সহ অবস্থানের বিষয়ে জিজ্ঞাসা করিলে সে কোন তথ্য দিতে পারে নাই। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রম্ম ওরফে অলক ব্রহ্ম (১৭) জামিনে গেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রহ্ম ওরফে অলক ব্রম্ম (১৭)-কে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। অতএব, মহোদয় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এজাহারনামীয় আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পুলক ব্রহ্ম ওরফে অলক ব্রম্ম (১৭)-কে জেল হাজতে আটক রাখিতে আপনার সদয় মর্জি হয়। বিনীত(মোহাম্মদ আলী)বিপি- ৮৭০৭১১০০৫৫ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তাহিরপুর থানা, সুনামগঞ্জ। ৩৫০।যার মামলা নং-২৪,২৫ জুলাই ২০২৬ইং জি,আর২০০/২০২৬ইং। ঐ প্রতিবেদনে অফিসার ইনচার্জ তাহিরপুর থানার স্বাক্ষরও রয়েছে। এবং পুলক এবং অলক একই ব্যক্তি বলা হয়েছে। এব্যপারে প্রতারক পুলক ওরফে অলক ব্রহ্ম এর শহরের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎এব্যপারে তাহিরপুর থানার তদন্তকারী এসআই মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান..আমরা যখন আসামিকে গ্রেফতার করি তখন আসামির পক্ষ থেকে যে জন্ম নিবন্ধন কপি আমাদের দেওয়া হয়েছে আমরা সেটা অনলাইনে যাচাই করে পেয়েছি তার আলোকে তাকে শিশু উল্লেখ করে আদালতে প্রতিবেদনসহ আসামি চালান করা  হয়েছে। পরবর্তীতে জানতে পারি তার নামে ভোটার আইডিও রয়েছে। আমরা চার্জশিটে তদন্তের মাধ্যমে উল্লখ করবো।

‎এব্যপারে সুনামগঞ্জ পৌরসভার  বর্তমান ৫নং ওয়ার্ডের দায়িত্বে থাকা সনাক্তকারী পৌরসভার স্টাফ লিটন রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ১৭ই এপ্রিল ২০১৯সালে আমাদের পৌরসভা থেকে যে জন্ম নিবন্ধন অলক ওরফে পুলককে দেওয়া হয়েছে তখন আমরা দায়িত্বে ছিলাম না। সাবেক পৌর মেয়র নাদের বখ্ত ছিলেন, তিনি বলতে পারবেন।###

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১০

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১১

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১২

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

১৪

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

১৫

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১৭

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

২০