কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবিক কৃষিতে মনোযোগী হতে হবে : কৃষিবিদ আনিসুজ্জামান - আলোর সকাল
গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি: তোফায়েল আহমেদ
২৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবিক কৃষিতে মনোযোগী হতে হবে : কৃষিবিদ আনিসুজ্জামান

সিলেট অঞ্চলের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান বলেছেন, কৃষি উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে কৃষি উৎপাদনে কৃষকদের আরও বেশি মনোযোগী হতে হবে। জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ফসল মানুষের শরীরের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফসলি জমির উর্বরতা ও শক্তি বজায় রাখতে সহায়তা করে।

শনিবার (২৩ মে) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল মহিলা মাদ্রাসা মাঠে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত নন-ক্রিপার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নন-ক্রিপার ফসল উৎপাদনে কোনো ধরনের মাচাংয়ের প্রয়োজন হয় না, ফলে কৃষকদের উৎপাদন খরচ কমে আসে এবং সহজেই অধিক ফলন পাওয়া সম্ভব হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা পৌঁছে দিতে সরকার কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে প্রত্যেক কৃষকের হাতে এই কৃষিকার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

গোয়াইনঘাট উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে এবং স্থানীয় কৃষক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া, মোয়াজ্জেম হোসেন ও খসরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক আজিম উদ্দিন, নুর উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ও আব্দুস সোবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বিভিন্ন ধরনের সবজি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। এসময় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি কর্মকর্তারা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০