চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন - আলোর সকাল
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
২৪ অগাস্ট ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে জেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান, সড়ক ও মোড়ে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষম CCTV ক্যামেরা।

আজ আনুষ্ঠানিকভাবে এসব AI-সক্ষম CCTV ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরও কার্যকর ও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ শনাক্তকরণ, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপনের ফলে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাগরিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যামেরা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে ‘নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয় আরও দৃঢ় হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১০

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১১

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১২

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৪

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৬

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৭

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৯

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

২০