চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আলোর সকাল
ফয়সাল আজম অপু
২১ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোঃ নূরুল ইসলাম (বুলবুল)।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফজাল মারুফ রাজন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রউফ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা জানান, গত এক মাসে সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ এবং প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেফতার, চুরি হওয়া অটোরিকশা উদ্ধার এবং চোর আটক—এসব ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা হিসেবে তুলে ধরা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের বিভিন্ন সফল অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক, গাঁজা ও হেরোইন উদ্ধার কার্যক্রম এবং বিজিবির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ গরু ও মাদক জব্দের ঘটনাও প্রশংসিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় বটতলা হাটসহ বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আরোপকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

পাশাপাশি ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পশুর হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে কঠোর নজরদারি, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, উচ্চ শব্দে ডিজে সাউন্ড ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা।

এছাড়া ঝিলিম ইউনিয়নের কিছু লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে শর্ত ভঙ্গ করে অপ্রাপ্তবয়স্কদের কাছে মাদক বিক্রির অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় এক বক্তা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় র‍্যাবের প্রতিনিধি অনুপস্থিত থাকার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পরিশেষে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। সভা শেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০